আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ




শুক্রবার থে‌কে মে‌ট্রো‌রেলের সব স্টেশন চালু

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। এর মাধ্যমে এমআর‌টি-৬ লাইনের দিয়বা‌ড়ী-আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবকটিতেই ট্রেন থামবে এবং যাত্রী উঠানামা করবে। আগামী ৫ এপ্রিল থেকে ট্রেন চলাচল করবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পা‌নির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক। রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু করার প্রতিশ্রুতি পূরণ হ‌চ্ছে।   বর্তমান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে। আগামী জুলাই মাসে ভোর থেকে মধ‌্যরাত পর্যন্ত চল‌বে ট্রেন। সারা‌দিন ট্রেন প‌রিচালনার প্রস্তুতি হি‌সে‌বে ৫ এপ্রিল থে‌কে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চল‌বে।

৩৩ হাজার ৪৭৩ কো‌টি টাকা ব‌্যয়ে উত্তরার দিয়াবা‌ড়ী থে‌কে কমলাপুর পর্যন্ত ২১ দশ‌মিক ২৬ কি‌লো‌মিটার দীর্ঘ এমআর‌টি-৬ লাইন নির্মাণ চল‌ছে। গত ২৮ ডি‌সেম্বর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ১১ দশমিক ৭৩ কি‌লো‌মিটার দীর্ঘ আগারগাঁও-দিয়াবাড়ী অং‌শে ট্রেন চলাচ‌লের উদ্বোধন ক‌রেন। শুরু‌তে এই দুই স্টেশ‌নের ম‌ধ্যে ট্রেন চল‌লেও, পরবর্তী তিন মা‌সে পর্যায়ক্রমে উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর ১০, ‌মিরপুর-১১ এবং কাজীপাড়া স্টেশন চালু হ‌য়ে‌ছে। চল‌তি মা‌সে আগারগাঁও-দিয়াবাড়ী অং‌শের বা‌কি চার স্টেশন চালু হ‌বে।

ডিএম‌টি‌সিএল আশাবাদী আগামী ডিসেম্বরে ৮ দশ‌মিক ৩৭ কি‌লো‌মিটার দীর্ঘ আগারগাঁও-মতি‌ঝিল অংশ চালু হ‌বে। সংবাদ স‌ম্মেল‌নে ব‌্যবস্থাপনা প‌রিচালক জা‌নি‌য়ে‌ছেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ  শেষ পর্যায়ে রয়েছে। সাত‌টি স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ।

প্রকল্প প‌রিকল্পনা অনুযায়ী, ২০২৫ সা‌লের জু‌নে ১ দশ‌মিক ১৬ কি‌লো‌মিটার দীর্ঘ ম‌তি‌ঝিল-কমলাপুর অংশ চালু হ‌বে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১