আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ




নারীদের আত্মকর্মসংস্থান ও অগ্রযাত্রায় দেখে মুগ্ধ বিশ্বব্যাংক

দারিদ্রপীড়িত নারীরা নিজেদের আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য লড়াই করছে। ওরা অত্যন্ত পরিশ্রমী। কুসংস্কার-প্রতিবন্ধকতা দূর করে নিজেদেরকে সমাজে সম্মানজনক অবস্থা সৃষ্টি করেছেন। সুষ্ঠ সমাজ গঠনে সামাজিকভাবে স্বনির্ভর আত্মকর্মসংস্থান ও অগ্রযাত্রার প্রচেষ্টা দেখে আমি মুগ্ধ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা এসডিএফের গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার (২১মার্চ ২০২৩) কথাগুলো বললেন বিশ্বব্যাংকের ফিন্যান্স অফিসার এস নিতিশ কুমার।

তিনি আরো বলেন, একটি গ্রামের দারিদ্রতা, বেকারত্ব, অশিক্ষা, স্বাস্থ্যসেবার খাতগুলোতে যেসব সমস্যা আছে তা চিহ্নিত করেছে এই সমিতি। এখন শুধু সমাধান, সো হেপি। এছাড়াও বিশ্বকব্যাংকের প্রতিনিধিদলে ৭জন প্রতিনিধি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূটিয়ারকোনা গ্রাম সমিতির সভাপতি ঝুমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল বাকিয়া। সূচনা বক্তব্যে সমিতির কার্যক্রম তুলে ধরেন ঝুমা আক্তার। তিনি বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং প্রকল্প এলাকার গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা করছে এসডিএফ।

 

নারীদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বিশ^ব্যাংকের প্রতিনিধি দল সাতজন নারী প্রতিনিধিকে পুরস্কৃত করেন। তারা হলেন ঝুমা আক্তার, জান্নাতুল বাকিয়া, রিনা আক্তার, হ্যাপি আক্তার, পপি আক্তার, ফজিলা আক্তার, রুমা আক্তার।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লাইভলি হুড ইমপ্রæভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অধিনে এ গ্রাম সমিতির কার্যক্রম চলছে। বাস্তবায়ন করছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

বক্তব্য রাখেন এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ.জেড.এম. সাখাওয়াত হোসেন, পরিচালক (অপারেশন্স) মো. গোলাম ফারুক, পরিচালক (অর্থ ও ক্রয়) মাহবুবুল আলম, তানজিলা আলম, শেখ নাইমুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসাইন, জেলা ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র ভৌমিক,্ উপজেলা কর্মকর্তা মো. সহিদুর রহমান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১