আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ




গৌরীপুরকে বুধবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী!

বুধবার (২২ মার্চ ২০২৩) ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে সোমবার (২০মার্চ ২০২৩) অফিসাস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচির অধিনে গৌরীপুর উপজেলার ‘ক শ্রেণির’ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌরীপুর উপজেলার ২১জন উপকারভোগীর মাঝে গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষনা করবেন।
তিনি আরও জানান, এ উপজেলায় প্রথম ধাপে ১০২টি, ২য় ধাপে ২৫ টি ও ৩য় ধাপে ৪২ টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। ৪র্থ ধাপে ২১টিসহ এ উপজেলায় ১৯০টি পরিবার এ সুবিধাপ্রাপ্ত হয়েছেন।
প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১