আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৮, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ




একের পর এক দুর্ঘটনা ঘটছে, অত্যন্ত দুঃখজনক: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, (দেশে) একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটি এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে। জনমানুষের জন্য ক্ষতিকর যেকোনো বিষয়কে প্রতিরোধ করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে আজ বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন।

গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা অপঘাতমূলক কি না তা জানতে হবে উল্লেখ করে কামাল উদ্দিন আহমেদ বলেন, (গুলিস্তানে বিস্ফোরণে) অনেকে প্রাণ হারিয়েছেন, এটি আমাদের জন্য অত্যন্ত মর্মবিদারক। বিস্ফোরণের কারণ অবশ্যই জানতে হবে।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ১৭ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন শতাধিক।

নিহতদের মধ্যে ইতোমধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আহত আরও ১০ জন। আজ দ্বিতীয় দিনের মতো ভবনে উদ্ধার অভিযান চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১