আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২০, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ




গৌরীপুরে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত-১০ \ ৩৪টি ঘরে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী গ্রামে রোববার (১৯ ফেব্রæয়ারি-২৩) বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬জন আহত হন। আহতদের মধ্যে সাজ্জাদুল হক (৬৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পাঁচাশী গ্রামের মৃত তাহির উদ্দিনের পুত্র। মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে গেলে বিক্ষুব্দ এলাকাবাসী ৬টি বাড়ির ৩৪টি ঘর, খড়ের গাদায় অগ্নিসংযোগ করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নিহতের ছোট ভাই মো. নজরুল ইসলাম জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ^রগঞ্জ আবাসিক প্রকৌশল বিভাগের অধিনে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন কার্যক্রম চলমান আছে। পাঁচাশী গ্রামের খাঁ বাড়ি ও মোড়ল বাড়ির মধ্যে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে রোববার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদুল হক (৬৩) মারা যান। এছাড়াও গুরুতর আহত মো. লাল মিয়া মেম্বার (৭০), এনামুল সরকার (৫০), কালা মিয়া (৬০), জুলেখা আক্তার (৪০), শফিকুল ইসলাম (৪৫), জুবায়ের আহমেদ (২০), সোহরাব (৫০), এনামুল হক সরকার (৪৫) চিকিৎসাধীন রয়েছেন।

সাজ্জাদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা খাঁ বাড়ি ও তার আশপাশের প্রায় ৪০ ঘরে ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেয়। গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার জিয়াউর রহমান জানান, তাদের টীম ঘটনাস্থলে রয়েছে ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১