আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
তাসাদদুল করিম || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ




দেশসেরা সংগঠনের স্বীকৃতি অর্জনে গৌরীপুরে আনন্দ উৎসব ও সেরা স্বজন সম্মাননা

বর্ণিল আয়োজনে ২যুগে যুগান্তরের জন্মোৎসবে দেশসেরা সংগঠনের স্বীকৃতি অর্জনে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি-২০২৩) যুগান্তর স্বজন সমাবেশের আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা হাতেম আলী সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত পরিবেশন করছেন গৌরীপুরের স্বজন আমিরুল মোমেনীন, গোপা দাস, অনামিকা সরকার, লাবিবা ইসলাম রুদিতা, আশিকুর রহমান রাজিব, সজিব খান, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার, মুন্নী আক্তার, অনিল সরকার। সবার কন্ঠে ছিলো ‘সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর/ যুগান্তর স্বজন সমাবেশ যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তর স্বজন সমাবেশ।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। তিনি বলেন, যুগান্তর স্বজনদের কার্যক্রম দেখে আমি অভিভূত। তাদের মানবিক ও অন্যান্য কার্যক্রম তারুণ্যকে উদ্বুদ্ধ করবে, অন্যদের মাঝেও এ প্রেরণার জাগরণ তৈরি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, যুগান্তর আর স্বজনদের নিয়ে আর কতো বলবো! আমিও একজন স্বজন, আমি গর্বিত। স্বজন এখন এমন পর্যায়ে গেছে যে, রণে-বনে, আপদে-বিপদে, দুর্যোগে-দুর্ভোগে মানুষের ভরসাস্থল স্বজন সমাবেশ।

সেরা স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও ইউএনও ফৌজিয়া নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, কালিখলা পূজা মন্দির কমিটির সভাপতি অজিত মোদক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহসভাপতি শামীমা খানম মীনা, ডা. একেএম মাহফুজুল হক, আব্দুল মালেক, রমজান আলী মুক্তি, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ। ২৯জন স্বজনকে সেরা স্বজন সম্মাননা প্রদান হয়।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১