দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ আবারও দেশসেরা সংগঠনের স্বীকৃতি অর্জন করায় রোববার (৫ ফেব্রুয়ারি-২০২৩) ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা, মিষ্টিমুখ, উপহার সামগ্রী প্রদানসহ নানা কর্মসূচী পালিত হয়।
দৈনিক যুগান্তরের ২যুগপূর্তিতে গৌরীপুর স্বজনের এ প্রাপ্তিতে স্বজনদের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন প্রধান অতিথি বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, স্বজনরা নিজেদের সেটা কার্যক্রম দিয়ে দেশসেরা সংগঠন হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, এ প্রাপ্তি আমার, আমাদের; একজন স্বজন হিসাবে আজ আমিও গর্বিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, স্বজন সমাবেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রতন সরকার প্রমুখ। উল্লেখ্য যে, গৌরীপুর স্বজন সমাবেশ ২০০৯সন সর্বপ্রথম সেরাদশের প্রথম হওয়ার স্বীকৃতি অর্জন করে, যা অদ্যাবধি অক্ষুন্ন রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।