ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৫ ফেব্রুয়ারী-২০২৩) প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ‘শিক্ষক মর্যাদার জয় হোক’ স্লোগানে উপজেলা পরিষদ চত্বরে বর্ণিল আয়োজনে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাঁর স্ত্রীর নিকট লেখা শেষ চিঠিটা’ পড়েন। এ চিঠি পড়তে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে যান, দু’চোখে অশ্রæ গড়িয়ে পড়ে। তার এ বক্তব্য শুনে শিক্ষক, অভিভাবক ও দর্শকরাও কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও মিডিয়া সম্পাদক দিতি বানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, ইউআরসি ইন্সট্রাক্টর মুনজুরা রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাহিদুল ইসলাম. আবু রায়হান, সহকারী শিক্ষক সমিতি জেলা কমিটির সভাপতি দিলীপ কিশোর পাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমী, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম, মো. ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, নবযোগদানকৃত শিক্ষক ঝুমা আক্তার, আজফার নূরেন পারিজাত, অনামিকা দে, মৌসুমী আক্তার প্রমুখ। সংবর্ধিত নবযোগদানকৃত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন দিয়ে সংবর্ধিত করেন অতিথিবৃন্দ।