আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩১, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ




গৌরীপুরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন!

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৩১ জানুয়ারি/২০২৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিধলা ইউনিয়নের আতকাপাড়াগ্রামে শ্যালক আল আমীনের ছুরিকাঘাতে ভগ্নিপতি আব্দুস সাত্তার (৬৫) কে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ পাওয়া গেছে। তিনি পূর্বধলা উপজেলার যাত্রাবাড়ী গ্রামের মৃত সামির উদ্দিনের পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার জানান, তার বাবাকে ওর মামা আল আমিন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য কিছুদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলো। এ নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে। নিহতের পুত্র বধূ রোজিনা আক্তার জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাত শশুর আব্দুস সাত্তার বাড়িতে ভাত খেতে বসেন। এসময় তার মামা শশুর আল আমীন পাশের ঘর থেকে ছুরি নিয়ে এসে বুখে, পিঠে ও উরুতে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আব্দুস সাত্তার আতকাপাড়া গ্রামের জহরা খাতুনকে বিয়ে করে দীর্ঘদিন ধরে ঘরজামাই হিসাবে এ বাড়িতে বসবাস করে আসছিল। তার দুই ছেলে, তিন মেয়ে রয়েছে। আব্দুস সাত্তারের শ্যালক আল আমীন কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে এলোমেলো চলাচল করছিলো। আল আমীন তার বোন জামাইকে এ বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১