আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ




সংবিধান বহির্ভূত সরকার যেন ক্ষমতায় না আসে সেই চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। সংবিধানবহির্ভূত সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে, আমরা সেই চেষ্টা করেছি। সেই সঙ্গে পুলিশের সাহসী ভূমিকায় দেশ আজ জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় সফল।

পাঁচ বছর পর রোববার রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারদায় পুলিশ একাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী। তারা কাজ করেছে জঙ্গিবাদ মোকাবিলায়। প্রশংসাও কুড়িয়েছে তারা। এ ছাড়া মঙ্গা মোকাবিলায় কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তেও কাজ চলছে।

বিকালে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন শেখ হাসিনা। সেখানে এরই মধ্যে জড়ো হয়েছেন হাজারও নেতাকর্মী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিরাজ করছে উচ্ছ্বাস।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১