আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ




গৌরীপুরে শহিদ হারুণ দিবস পালিত

গৌরীপুরে শহিদ হারুণ স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে শুক্রবার (২৭জানুয়ারি/২০২৩) ৬৯’রে গণঅভ্যুত্থানে শহিদ আজিজুল হক হারুণ দিবস উপলক্ষে প্রভাতফেরি, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ হারুণ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ হাই।
প্রফাতেফেরি ও শ্রদ্ধার্ঘ অর্পণে অংশ নেন ইউএনও ফৌজিয়া নাজনীন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, জুলফিকার নুরুল হক, ফজলুল হক, আবুল হাসিম, প্রদীপ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, ওস্তাদ আব্দুল মালেক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
অপরদিকে শহিদ হারুন বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি আলী হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। আলোচনায় অংশ নেন উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির, কৃষক সমিতির সাধারণ সম্পাদক রিযাজুল হাসনাত, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কৃষক সমিতির সহ-সভাপতি গোলাম মোহাম্মদ, উদীচী শিল্পীগোষ্ঠী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আলী আশরাফ আবির প্রমুখ। সভায় ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলার সভাপতি আলী হোসন শহিদ হারুনের প্রতিকী ভাস্কর্য্যরে ও তার আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১