আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ




দৈনিক যুগান্তরের দুই যুগপূর্তির উদ্বোধনী দিনে গৌরীপুরে ‘বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’ কে স্মরণ-দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারি/২০২৩) দৈনিক যুগান্তরের দুইযুগপূর্তি উৎসবের ২৪দিনব্যাপি কর্মসূচির উদ্বোধনী দিনে যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে ইসলামাবাদ আলিম মাদরাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের উপাধ্যক্ষ মো. এমদাদুর হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক মো. আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, মাদরাসার গর্ভণিং বডির সদস্য আবু সাদেক খন্দকার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, জেষ্ঠ প্রভাষক মাহবুব আহমেদ মানিক, প্রভাষক মো. জৈন উদ্দিন, মাহবুবুল আলম, মো. নুর ইসলাম, মো. ওয়ালি উল্লাহ, আল মাসুদ, সহকারী শিক্ষক আব্দুল ওয়াহাব, মো. ইয়াহিয়া, বিলকিস আঞ্জুমানারা, ফারজানা নাসরিন, রৌশন জাহান, ফাতেমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ আলী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন।
এরপরে স্বজন সমাবেশ কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দৈনিক যুগান্তর ও মুক্তিযুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত দেশ বির্নিমাণে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, গণমানুষের ও মুক্তিযুদ্ধে স্বপক্ষের মুখপাত্র হিসাবে দৈনিক যুগান্তরের গ্রহণযোগ্যতা বাড়ছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন। যুদ্ধবিধ্বস্থ দেশটাকে পুণ:গঠনেও কাজ করেছেন। তিনি আরও বলেন, যুগান্তর এদেশের মানুষের অধিকারের কথা বলে, বঞ্চিত মানুষের কথা বলে, শ্রমিক-মেহনতি মানুষের প্রিয় পত্রিকা এখন দৈনিক যুগান্তর।

উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। শিল্পপ্রতিষ্ঠানে লাখো মানুষের কর্মসংস্থান করেছেন। যমুনার মতো একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে বাংলাদেশকে বিশে^র নিকট নতুনভাবে পরিচিত করে দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তি, কবি অনামিকা সরকার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিজন চন্দ্র সরকার, শামীম আনোয়ার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১