আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৪, ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে পৌর স্বজনের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত স্মরণে শোকর‌্যালি ও স্মরণসভা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (২৪ জানুয়ারি/২০২৩) পৌর স্বজনের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত স্মরণে শোকর‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোকর‌্যালি শেষে স্বজন সমাবেশ কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, মোতালিব বিন আয়েত ছিলো একজন শিশুসুলভ মানুষ। তিনি প্রকৃতির জন্য কাজ করেছেন, স্বজনের কার্যক্রমে নিবেদিত ছিলেন। পরিবেশ রক্ষা আন্দোলন, হুমায়ূন আহমেদ এর স্মৃতিতে আন্ত:নগর ট্রেনের নামকরণ, গৌরীপুর জংশনে হুমায়ূন চত্বর স্থাপনের আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিবেদিত মানুষ ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণবাংলার সম্পাদক ও প্রকাশক ছড়াকার আজম জহিরুল ইসলাম, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর স্বজনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমিন, রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিজন চন্দ্র সরকার, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, স্বজন মো. ফারুকুল ইসলাম, কবি অনামিকা সরকার, আব্দুস সালাম, আব্দুল লতিফ, শামীম আনোয়ার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১