ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (২০ জানুয়ারি/২০২৩) গৌরীপুর রেলওয়ে জংশনে প্রতিবন্ধী, ভবঘুরে, ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে অংশ নেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনে সভাপতি মো. আশিকুর রহমান রাজিবকে সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, স্বজন তপু রায়হান, ইমন আহমেদ, শামীম আহমেদ, মৌসুমি আক্তার রিনি, সুস্মিতা তাহসিন শৈলী, মাসুমা আক্তার, অর্পিতা কবির এনি, লিজা আক্তার, জাহাঙ্গীর আলম জয়, সায়েফ আহমেদ, আরিফ হাসান সোহাগ, রিফাহ তাসনিয়া তরী, রাফসান রাজি তিহান প্রমুখ।