ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ৯৪ব্যাচের উদ্যোগে শুক্রবার (২০ জানুয়ারি/২০২৩) পুর্ণমিলনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গৌরীপুর মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মিলনমেলায় প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক (বর্তমানে নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার) আব্দুল গফুর। কর্মসূচীর মধ্যে ছিলো কেককাটা, আনন্দ-বিনোদন, কুইজপর্ব, খেলাধুলা, পরিচিতিপর্ব ও স্মৃতিচারণ। রাতে ৯৪টি আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘটে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯৪ব্যাচের বন্ধু শামীম আহম্বেমদ, দিপংকর সরকার ও শেখ বিপ্লব। স্মৃতিচারণপর্বে অংশ নেন মাহমুদুল হাসান বাপ্পী, সাইদুর রহমান লিটু, শ্যামল চন্দ্র দাস, শ্যামল দাস, সাইদুর রহমান, শেখ সানাউল তমাল, আরিফ মাহমুদ সুমন, মাসুমা আক্তার লিজা, মঞ্জুরুল ইসলাম, আঞ্জুমান আরা বেগম মুনা, খন্দকার ইয়াসমিন নাহার, শারমীন সুলতানা, নাসিমা বেগম, ফ্লোসিফ্লোরা সুলতানা, স্বপ্না ঘোষ, কানিজ ফাতেমা কেয়া, রেবেকা সুলতানা প্রমুখ। র্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার পান সাইফুল ইসলাম।