আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ




বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে গৌরীপুরের সুসমিতা পেলো স্বর্ণপদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩ খ্রি.) ৩য় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়। এবারের ঢাকা ম্যারাথনের প্রতিপাদ্য বিষয় হলো – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাঙালি জাতিসত্ত্বা, ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্হিবিশ্বের সামনে তুলে ধরা ও যুবসমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারা চর্চায় উৎসাহী করা।

আজ ভোর ৫ঃ৩০ টায় ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হতে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ এর পূর্ব পর্যন্ত অতিক্রম করে। একই রাস্তায় ফেরত এসে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সমাপ্ত হয়।

ফুল ম্যারাথনে এলিট দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার স্ট্যানলি কিপ্রোটিস বেট; নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার বাসাঙ্কি ইমোসি বিলো।

ম্যারাথন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, এ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, স্পন্সরবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদগণ উপস্থিত ছিলেন।

ফুল ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের বাঙ্গরিয়া ভিক্রম বারাতসিন ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের পুস্পা ভান্ডারি। এছাড়া হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মরক্কোর আব্দিল আজিজ বাঘাজি ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন উগান্ডার রিস্পা চিরোপ।

হাফ ম্যারাথনে সাফ দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের অভিষেক পাল ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের রেশমা দত্ত কিভেত।

ফুল ম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মোঃ আল আমিন ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এম এলাহি সরদার ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন সুস্মিতা ঘোষ।

ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে সর্বমোট ২১৬৩ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথনে অংশগ্রহণকারী এলিট দৌঁড়বিদদের মধ্যে ফুল ও হাফ ম্যারাথনে ২১ জন পুরুষ ও ১৭ জন নারী অংশগ্রহণ করেন।

এছাড়া সাফ দৌঁড়বিদদের মধ্যে ফুল ও হাফ ম্যারাথনে ২৩ জন পুরুষ ও ২০ জন নারী অংশগ্রহণ করেন। এ ম্যারাথনে কেনিয়া, ইথিওপিয়া, মরক্কো, ইউক্রেন, রুয়ান্ডা, লিথুনিয়া ও উগান্ডা থেকে ৩৮ জন এলিট দোঁড়বিদ এবং ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ থেকে ৪৩ জন সাফ দৌঁড়বিদ অংশগ্রহণ করেন। এছাড়া, বাংলাদেশ হতে ফুল ম্যারাথনে ৫৩২ জন ও হাফ ম্যারাথনে ১৫৫০ জন দৌঁড়বিদ অংশগ্রহণ করেন। তাছাড়া, এ ম্যারাথনে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, চিন, জাপান, নরওয়ে ও নেদারল্যান্ডসের দৌড়বিদগণ অংশগ্রহণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১