আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ




যুক্তরাষ্ট্রকে হারিয়ে তিনে তিন, সুপার সিক্সে মেয়েরা

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রা শুরু করেছিল মেয়েরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেতে বেগ পেতে হয়নি। বুধবার যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যত খ্যাতি পাওয়া দলটি। উঠে গেছে বিশ্বকাপের সুপার সিক্সে।

দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গ্রুপ ‘এ’র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমেছিল যুক্তরাষ্ট্র। তারা উইকেট ধরে খেললেও রান বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে ১০৪ রান।

দলটির হয়ে ওপেনার দিশা ডিংগ্রা ২০ রানের ইনিংস খেলেন। তিনে নামা স্নিগ্ধা পাউল সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ইশানি ১৭ এবং গিতিকা ১৬ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আফিফা প্রত্যাশা (৭), সুমাইয়া আক্তাররা (১০) এই ম্যাচে বড় সংগ্রহ পাননি। দিলারা আক্তার তিনে নেমে ১৭ করে ফিরে যান। স্বর্ণা আক্তার ২২ রানে আউট হন। এরপর রেবেকা খান ১৮ রান ও মিষ্টি শাহা ১৪ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১