আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২৩, ৯:২০ অপরাহ্ণ




গৌরীপুরে সংবাদপত্রসেবীদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১৩ জানুয়ারি/২০২৩) রাতে সংবাদপত্রসেবীদের (হকার) মাঝে স্বজন পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান সিদ্দিকী মাসুদের আর্থিক সহযোগিতা কম্বল বিতরণ করা হয়। বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, আর্থিকভাবে স্বচ্ছল প্রত্যেকটি মানুষের উচিত যেকোনো দুর্যোগে মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ। এক্ষেত্রে স্বজন সমাবেশ দৃষ্টান্তস্থাপন করেছে।

স্বজন সমাবেশ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিতরণ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, ইসলামাবাদ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন উর রশীদ, উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি মো. জলিল চৌধুরী, সহসভাপতি মো. ছায়েদুর রহমান, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী, সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. ইসমাহিল হোসেন, নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, আব্দুল আজিজ প্রমুখ। এছাড়াও প্রত্যেক স্বজন ২টি করে কম্বল তার প্রতিবেশী অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এ কর্মসূচীর আওতায় ২৬৮জন প্রায় ৭শ কম্বল বিতরণ করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১