আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১০, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ




আগামীকাল ময়মনসিংহ গণঅবস্থান : নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের দাবিতে গৌরীপুরে লিফলেট বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১০ জানুয়ারি/২০২৩) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আজ বুধবার (১১জানুয়ারি/২০২৩) ময়মনসিংহ বিভাগীয় সদরে গণঅবস্থান সফল করতে আহব্বায়ক জানান।
পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. নুরুল হক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর হোসেন, উত্তর জেলা যুবদল নেতা বাহারুল মুনশী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহŸায়ক আলী ইমরান খান, জাসাসের সদস্য সচিব মো. জুনায়েদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম উদ্দিন আকন্দ, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মাহমুদুল হাসান মীম প্রমুখ।

বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. নুরুল হক বলেন, কালকের (বুধবার) গণঅবস্থান সফল করুন, ব্যর্থ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট ভোট চোর সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধিনে নির্বাচন ও অবৈধ সংসদ বাতিলসহ ১০দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিতের মুক্তির আন্দোলনে যোগ দিন।
তিনি আরও জানান, এ অবস্থান কর্মসূচীর নেতৃত্ব দিবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অংশ নিবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয়বৃন্দ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১