ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সোমবার (৯ জানুয়ারি/২০২৩) কোনাপাড়া ইয়াং স্টার ক্লাবের সহযোগিতায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
উদ্বোধনের পরপরেই গ্রামের শতাধিক যুবক নিজেরা মাটি কাটা শুরু করেন। এর সঙ্গে যুক্ত হন গ্রামের সাধারণ কৃষক, বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, উপজেলপ পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল কাসেম, মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, আ’লীগ নেতা আব্দুল হান্নান, খোকন মিয়া, মো. আজিজুল হক, এখলাছ উদ্দিন নয়ন, মতিউর রহমান, কোনাপাড়া ইয়াং স্টার ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুমেন মিয়া প্রমুখ। উপজেলপ পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর জানান, সড়কটি ইছুলিয়া বিল ও বড়কুড়ি বিলের মাঝখানে করা হচ্ছে। এতে দু’বিলের হাজারো কৃষক তাদের পণ্য পরিবহনের সুযোগ পাবেন। স্বাধীনতা পর থেকে দু’বিলের কৃষক মাথায় করে কৃষিপণ্য পরিবহন করছেন।