ময়মনসিংহ জেলা যুবলীগের আহব্বায়ক এডভোকেট আজহারুল ইসলামের আশুরোগ মুক্তি ও দ্রæত সুস্থ্যতা কামনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার উদ্যোগে রোববার (৮জানুয়ারি/২০২৩) উপজেলা যুবলীগের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, যুবলীগ আশরাফুল করিম নিউটন, হারুন অর রশিদ সবি, ১নং মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক আবু তাহের, ২নং গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সাধন সরকার, ৩নং অচিন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, ৪নং মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, ৫নং সহনাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক শাহীন আলম, ৬নং বোকাইনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৭নং রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান নয়ন, সাইদুল ইসলাম, শাহজাহান কবীর, ১০নং সিধলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালিব প্রমুখ।