ময়মনসিংহের গৌরীপুরে সনাতন সেবা সংঘের উদ্যোগে গত শুক্রবার ডৌহাখলা চন্দ বাড়ি প্রাঙ্গণে মহামিলন উৎসব ও বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। ধর্মীয় অজ্ঞতা ও অধার্মীক কার্যকলাপের বলয় থেকে মুক্তি ও ধর্মীয় অনুভূতি জাগ্রত করে ঐক্যবদ্ধ মানবসেবার লক্ষ্যে ময়মনসিংহের চারটি (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা ও সদর) সহস্রাধিক ভক্তবৃন্দ অংশ নেন।
কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জোলন ও ভজন সংগীতানুষ্ঠান, গুরুপূজা, বিষ্ণপূজা, শিবপূজা, ভোগ আরতি, পৌরহিত্যে, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন সেবা সংঘের ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রমোদ চন্দ্র ভৌমিক ও সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম, ইউপি সদস্য মো. সাজ্জাত হোসেন চৌধুরী, ময়মনসিংহ সোনালী ব্যাংকের এজিএম হীরা লাল দাস, গৌরীপুর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, তারাকান্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, গৌরীপুরের সভাপতি হীরা লাল দাস, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল।

ধর্মালোচনায় অংশ নেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ, বাংলাদেশ বেদ ও বেদান্ত একাডেমি’র পরিচালক ডা. ডিসি পাল, ময়মনসিংহের শ্রীকৃষ্ণ কৃপাদাস সুশীল, সনাতন সেবা সংঘের সাবেক সভাপতি ভূপেন্দ্র চন্দ্র মজুমদার, প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার হোম চৌধুরী কাঞ্চন, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায় ও সদস্য সলির দাস শংকর।
পৌরহিত্যে অংশ নেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় যজ্ঞ পরিচালনায় অংশ নেন স্বামী হরিগুণানন্দ মহারাজ, স্বামী কল্যাণদানন্দ মহারাজ, ব্রহ্মচারী গুঞ্জন, ব্রহ্মচারী প্রদীপ, রূপন আচার্য্য, অঞ্জন ভট্টাচার্য, রতন ভট্টাচার্য, ভানু আচার্য্য, সুখন ভট্টাচার্য, হারাধন চক্রবর্তী ও পলাশ আচার্য্য।
আরও বক্তব্য রাখেন সনাতন সেবা সংঘের সহসভাপতি অমূল্য চন্দ্র চাকী, প্রাণেশ চন্দ্র পন্ডিত, দেব দুলাল খাজাঞ্চী, যুগ্ম সাধারণ সম্পাদক নরোত্তম চন্দ্র রায়, নয়ন কুমার দাস কাঞ্চন, নিবাশ চন্দ্র বিশ^াস অনু, সুভাষ চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ কমল চন্দ্র নন্দী, সহ কোষাধ্যক্ষ তাপস গোস্বামী, সহ-সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র চন্দ, মদন চন্দ্র বর্মণ, দপ্তর সম্পাদক প্রাণতোষ ভৌমিক, সহ-দপ্তর সম্পাদক রতন বিশ^শর্মা, লিপটন চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক রূপন আচার্য্য, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অখিল সূত্রধর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উৎপল দত্ত, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা রীনা রানী সরকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সুমিত্রা হোম চৌধুরী, সদস্য বিদ্যুৎ কুমার নন্দী, আদিনাথ মজুমদার, উত্তম বিশ^াস, মন্টু সরকার, নূপুর সরকার, শ্রীবাস চৌধুরী, কুন্তল হোম চৌধুরী, অনিক হোম চৌধুরী, অনিক সরকার।