আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রে.জি এস-১২০৬৮) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (৭ জানুয়ারি/২০২৩) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন, শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষক মান্নোয়নসহ বিভিন্ন দাবি জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, প্রয়াত সহকারী শিক্ষকদের স্মরণ, বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোভাযাত্রা বের করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম। সঞ্চালনা করেন পৌর মডেলের সহকারী শিক্ষক দিতি বানু ও ধুরুয়ার সহকারী শিক্ষক আয়েশা বিলকিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পুর্বভালুকা এসএমসি’র সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, ইসলামাবাদ আলীম মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি দিলীপ কিশোর পাল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হক, ঈশ^রগঞ্জের সভাপতি মোহাম্মদ আল আমিন, হালুয়াঘাটের সভাপতি মো. আক্তার হোসেন, ময়মনসিংহ সদরের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, ময়মনসিংহ মহানগরের সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক অসীম সাহা। এছাড়াও বক্তব্য রাখেন নহাটার সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গড়পাড়ার প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক মোফাখখারুল ইসলাম, মো. আজহারুল ইসলাম, নিজাম উদ্দিন, গোলাম কিবরিয়া খান, তোহুরা বেগম, মহসিন মিয়া, রফিকুল ইসলাম, ওমর ফারুক, চামেলী রাণী বর্মণ, মোহাম্মদ জাকির হোসেন, মো. কামাল হোসেন, সুজন দাস প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১