জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি/২০২৩) দলীয় নেতাকর্মী ও শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
কম্বল বিতরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন বোকাইনগর জাতীয়পার্টির সভাপতি আব্দুল গফুর, মাওহা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাঞ্চন, শ্রমিক পার্টির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, রামগোপালপুরের আহব্বায়ক মো. নজরুল ইসলাম, ছাত্র সমাজের নেতা মো. লিমন হাসান, অচিন্তপুর ইউনিয়নের আহŸায়ক আজিজুল হক, সাধারণ সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, যুগ্ম আহŸায়ক মো. মজিবুর রহমান, মো. ফজলুল হক, ডৌহাখলার আহব্বায়ক কারিম উদ্দিন প্রমুখ।