বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি/২০২৩) ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দর্যালি, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও ৭৫টি গাছের চারা রোপনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি’র সভাপতিত্বে উপজেলা আ’লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী প্রমুখ।