আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ




গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুরে আবুল কালাম আজাদ (৫৬) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে উপজেলার সহনাটী ইউনিয়নের সহনাটী গ্রামে বুধবার (৪ জানুয়ারি/২০২৩) জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। নিহত ব্যবসায়ী সহনাটী গ্রামের আব্দুল খালেক ওরফে মগল আলী’র পুত্র।

নিহতের বড় ভাই চাঁন মিয়া জানান, বুধবার সকাল ৮টার দিকে আমার ছোট ভাই আবুল কালাম আজাদ ওর বাড়ির সামনে নিজের জমিতে গর্ত করছিলো। এ সময় প্রতিবেশী ইন্তাজ আলীর পুত্র সেলিম মিয়া এসে বাধা দেয়। জমি সীমান্ত সংক্রান্ত ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এরপরে সে বাড়ি চলে আসে। আমার ভাই আবুল কালাম আজাদ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ভূইয়ারবাজারে অবস্থিত ভাই ভাই মেশিনারীজ স্টোরের মালিক। খাওয়া-দাওয়া সেরে সকাল ১০টার দিকে মোটর সাইকেল যোগে দোকানে যাওয়ার পথে সেলিমদের বাড়ি সামনে দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে তার মাথায় আঘাত করা হয়। তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্বামীকে হারিয়ে বারবার মোর্ছা যাচ্ছেন স্ত্রী মোছা. হেনা আক্তার। তিনি জানান, আমার স্বামীকে যারা মেরেছে, ওদের ফাাঁসি চাই, ফাঁসি! নিহত আবুল কালাম আজাদের পুত্র মো. রিপন মিয়া এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। ময়মনসিংহ আনন্দ মোহন সরকারি কলেজে এইচএসসি নিশ্চয়ন করেছে। তিনি বলেন, বাবা তো বারবার বলেছে, আমি আমার জমিতে গর্ত করছি। তারপরেও তোমাদের আপত্তি যেহেতু, মেপে দেখ। গর্ত না করেই চলে আসছিল। তারপরেও বাবাকে এভাবে মেরে ফেললো! হত্যাকাÐে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১