ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১ জানুয়ারি/২০২৩) বিপুল উৎসাহ উদ্দীপনায় বই উৎসবে ৬লাখ ৯৮হাজার ৭৬৮টি বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ ও বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, পৌর শহরের পৌর মডেল, শেখ লেবু স্মৃতি, নতুনবাজার, জাগরণী, সূরযবালা, সতিষা, বালুয়াপাড়া, রামগোপালপুর, নওয়াগাঁও, গোবিন্দনগর, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রতিভা মডেল স্কুল, সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠ্যপুস্তক বই উৎসবে বই তুলে দেয়া হয়।
বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ। এছাড়াও পৌর শহরের জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র চাকী প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম জানান, ইবতেদায়ী মাদরাসায় ২৬হাজার ৫৬০টি, মাধ্যমিক পর্যায়ে ২লাখ ১হাজার ৯৪৬টি, দাখিলে ১৯হাজার ৪৩৫টি, এসএসসি ভোকেশনালে ১২হাজার ৬০টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের ১৭৭টি সরকারি, ৭২টি কিন্ডারগার্টেন, ৬টি বেসরকারি ও ৮টি এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সহ ২৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাথমিকে ৬হাজার, প্রথম শ্রেণিতে ৪০হাজার ৫শ, দ্বিতীয় শ্রেণিতে ৩৯হাজার, তৃতীয় শ্রেণিতে ৭২হাজার, চর্তুথ শ্রেণিতে ৬৬হাজার ও ৫ম শ্রেণিতে ৬০হাজার বই বিতরণ করা হয়েছে।