আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৯, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ




একুশেপদক প্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী গৌরীপুরে পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর/২০২২) একুশেপদক প্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকীতে ‘চারণ সাংবাদিকতা ও আজকের সংবাদপত্রে মোনাজাত উদ্দিন’ শীর্ষক আলোচনা, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। তিনি বলেন, পথ থেকে পথে, যেখানে গিয়েছেন মোনাজাত উদ্দিন, সেখানেই তিনি সংবাদ সৃষ্টি করেছেন। পাঠককে সংবাদের গভীরে যেতে বাধ্য করেছেন তিনি। তার কলমী শক্তিতে সেই জাদুকরী ভাবনা ছিলো।

নতুন প্রজন্মের নিকট আধুনিকতার সঙ্গে মোনাজাত উদ্দিনকেও তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন লুৎফা রূপা, শামীম আনোয়ার প্রমুখ। চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন ও তার কর্মযজ্ঞ নিয়ে কুইজের চুড়ান্তপর্বে ১১জন অংশ নেন। বিজয়ীরা হলেন প্রথম স্থান কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মো. আশিকুর রহমান, যৌথভাবে ২য় নেত্রকোণা সরকারি কলেজের অর্নাসের শিক্ষার্থী আশরাফুল আলম কিরণ, গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী রমজানুল আহমেদ নাজিম, ৩য় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন, ৪র্থ কবি কাজী নজরুল ইসলামবিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা তাসনিম তারিন, ৫ম আফরিনা নূর ঐশী, ৬ষ্ঠ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসাদদুল করিম ও ৭ম সামছুজ্জামান আরিফ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১