আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৬, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ




দেশাত্ববোধক সংগীতে স্বর্ণপদক বিজয়ী স্বজন রুদিতাকে গৌরীপুরে সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (২৬ ডিসেম্বর/২০২২) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্ববোধক সংগীতে স্বর্ণপদক বিজয়ী লাবিবা ইসলাম রুদিতাকে সংবর্ধিত করা হয়েছে। স্বজনরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান সংবর্ধিত স্বজন রুদিতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, তরুণ প্রজন্মকে সংস্কৃতিতে উন্নয়নের বিকল্প নেই। অপসংস্কৃতি ও নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে সংগীতাঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে। আজকের অগ্রযাত্রায় রুদিতার এ অর্জনে গৌরীপুরবাসী উৎফুল্ল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি উপজেল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, গৌরীপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ হাই, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, সংবর্ধিত শিল্পী লাবিবা ইসলাম রুদিতা, তার বাবা মো. শফিকুল ইসলাম লিটন, মো. জুবায়ের হোসেন তালুকাদার তানিম, স্বজন উপদেষ্টা মো. মজিবুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা এটিএম নজরুল ইসলাম, শিল্পী প্রদীপ সরকার রানা, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, মো. ফারুকুল ইসলাম, মো. রাজিব আহমেদ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, স্বজন মাহমুদা আক্তার লিপি, মাহমুদা আক্তার রিপা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১