আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৯, ২০২২, ৮:০০ অপরাহ্ণ




গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গুণীজনরা পেলেন স্বজন সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৯ ডিসেম্বর/২০২২) গুণীজনদের মাঝে সামাজিক উন্নয়ন, শিক্ষা, জনস্বাস্থ্য-স্যানিটেশন কাজে বিশেষ অবদানের জন্য গুণীজনদের স্বজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান সংবর্ধিত গুণীজনদের হাতে ক্রেস্ট ও স্বজনরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, যেখানে গুণীদের কদর নেই; সেখানে গুণীজনের জন্ম হয় না। সেই সমাজে ভালো কাজ থেমে যায়, ভালো মানুষগুলো তখন কল্যাণমূলক কাজ থেকে সরে আসেন। সমাজ উন্নয়নে নিবেদিত মানুষ যে সমাজে নেই, সে সমাজব্যবস্থা অস্থির হয়ে পড়ে।

স্বজন সম্মাননাপ্রাপ্ত সংবর্ধিতরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিসবাহ উদ্দিন ও গৌরীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি উপজেল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, সংবর্ধিত অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিসবাহ উদ্দিন, গৌরীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান খান, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির।

 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি নাদিরা জামান পান্না, কবি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, স্বজন মাহমুদা আক্তার লিপি, মোছা. নার্গিস আক্তার, মো. এখলাছ উদ্দিন এখলাছ, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তাইয়্যিবা জাহান রাইনা, সাদিয়া জাহান রাইসা, রোকাইয়া বিনতে এমদাদ, আহসানুল হক জারিফ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১