ময়মনসিংহের গৌরীপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গেল শুক্রবার (১৬ ডিসেম্বর/২২) গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া উৎসব, চর্তুথ শ্রেণির কর্মচারীদের ক্রীড়া অনুষ্ঠান, অফিসার্সদের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাছের, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।