মহান বিজয় দিবসে শুক্রবার (১৬ ডিসেম্বর/২০২২) ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে ছিলো অভিন্ন এক স্লোগান ‘মুক্তি মুক্তি মুক্তি, খালেদা জিয়ার মুক্তি চাই’। এছাড়াও ভাষা দিবসের অনুষ্ঠানেও অনুরূপ স্লোগান দেন তারা।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হকের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ব্যানারে বিজয় শোভাযাত্রা ও বিজয় ৭১-এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নেতা এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান। বক্তব্য রাখেন মীর হোসেন সরকার, আব্দুস ছালাম, গৌরীপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজিয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাইসুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ফারুক আহম্মেদ, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার, জেলা যুবদল নেতা সাজু তালুকদার, বাহালুল মুনশী, আল ইমরান, মীর্জা বাতেন, মঞ্জুরুল হক প্রমুখ।