ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শালীহর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া-মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নাফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।