ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৪ডিসেম্বর/২০২২) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শালীহর বধ্যভূমিতে শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ম. নূরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রাবেয়া ইসলাম ডলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ।