ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির পরিচিতি সভা বঙ্গবন্ধু চত্বরে বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শহিদ বুদ্ধিজীবী দিবসের সকল শহিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতা এবং ৭১’র রণাঙ্গণের সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ ২নং গৌরীপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি মো. মোবারক হোসেন রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া। পরিচিতিপর্বের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন।