আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৫, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ




গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে ১১ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোমবার (৫ ডিসেম্বর/২০২২) মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ১১জনকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিতরা হলেন গোপা দাস, শামীমা খানম মীনা, অনামিকা সরকার, আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, জাহিদ হাসান লিখন, সুস্মিতা তাহসিন শৈলী, মৌসুমি আক্তার রিনি, রমজানুর রহমান নাজিম, ফাহামিদা মারজান জিবা, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দিবসটাই মনে হয় এ সংগঠনের জন্য জন্ম হয়েছে। কেননা এ সংগঠনের প্রত্যেকটি মানুষ, মানুষের জন্য কাজ করে। তারা সবাই প্রকৃত স্বেচ্ছাসেবী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, লাটুরপয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল্লাহ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ক্লাব ৯৭ গৌরীপুরের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের কমিটির অন্যরা হলেন সহসভাপতি ইমন আহমেদ, তপু রায়হান, সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাব্বি, অর্থ সম্পাদক সায়েফ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সানজিদা মীম, প্রচার সম্পাদক তাসাদদুল করিম, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ সোহাগ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুন নাহার, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক অরপিতা কবীর, মহিলা সম্পাদিকা মাসুমা আক্তার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১