আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৬, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ




গৌরীপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি ঘোষণা ও মতবিনিময়

ময়মনসিংহের গৌরীপুর শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৫ নভেম্বর/২০২২) সম্মিলিত সাংস্কৃতিক জোটে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রহিমকে সভাপতি ও সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ হাইকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, অর্থ বিষয়ক সম্পাদক সন্তোষ দেবনাথ।

কমিটি গঠন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক সংগঠন, সংগঠক ও শিল্পী-কলাকুশলী এবং সংস্কৃতিজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ। বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সরকার শুদ্ধ সংগীত নিকেতনের পরিচালক এম এ মালেক, পাক্ষিক সুবর্ণ বাংলার সম্পাদক ও প্রকাশক আজম জহিরুল ইসলাম, সারেগামা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রদীপ সরকার রানা, অ্যামিউজ শিল্পী গোষ্ঠীর তপন চন্দ্র সরকার, সাংস্কৃতিক সংগঠক যতীন্দ্র বর্মন, নরেন্দ্র সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, দৈনিক ভোরের দর্পণের গৌরীপুর প্রতিনিধি সুপক রঞ্জন উকিল প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১