ময়মনসিংহের গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমাÐের উদ্যোগে রোববার (১৩ নভেম্বর/২০২২) মুক্তিযোদ্ধার সন্তান গৌরীপুরের ইউএনও হাসান মারুফ ময়মনসিংহ বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। বক্তব্য রাখেন সংবর্ধিত ইউএনও হাসান মারুফ। সাবেক ডেপুটি কমাÐার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আব্দুল কাদির, আবুল কালাম, মো. গিয়াস উদ্দিন, ইকবাল হাসান, আব্দুল কদ্দুছ, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মুক্তিযোদ্ধা সন্তান কমাÐের রমিজ উদ্দিন স্বপন, হারুন উর রশীদ, আবুল ফজল মোহাম্মদ আজাদ হীরা, রাজিবুল হক রাজীব, উজ্জল চন্দ্র চন্দ, সেকান্দর আলী প্রমুখ।