আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ণ




শীতকালে সরিষার তেল ব্যবহার কি উপকারী?

শীতকালে বাতাসে আদ্রতা কমে যায়। এর ফলে ত্বক শুষ্ক-খসখসে হয়ে যায়। এই সময় যত্ন না নিলে ত্বক ফেটে যেতে পারে। শীতে ত্বকের যত্নে প্রাচীণ কাল থেকে সরিষার তেলের ব্যবহার হয়ে আসছে। এখনও অনেকে ত্বক ঠিক রাখতে সরিষার তেলের উপরেই ভরসা করেন।

সরিষার তেল শিশু ও বয়স্ক সবার ত্বকের জন্যই উপকারী। বিশেষ করে শীতকালে এই তেল ব্যবহার করলে মৌসুমি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সরিষার তেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

সরিষার তেল খুব ভালময়েশ্চারাইজার। গোসল করার আগে কয়েক ফোঁটা সরিষার তেল গায়ে মাখেন অনেকে। এই তেলে এমন অনেক প্রয়োজনীয় উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুব উপকারী। এই তেলে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ পাওয়া যায়। সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে ও গায়ে লাগিয়ে নিলে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে।

সর্দি-কাশি নিরাময়ে সরিষার তেল কাজে লাগে। সরিষার তেলে কালো জিরা মিশিয়ে হালকা গরম করে বুকে-পিঠে মালিশ করলে উপকার পাবেন।

অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে ভরপুর সরিষার তেল। এটি অ্যালার্জি ও র‌্যাশ প্রতিরোধেও সাহায্য করে। এই তেল ব্যবহার করলে ত্বকের দাগও কমে।

চামড়ার কালো দাগ দূর করতে এক চামচ বেসনে দই মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে অল্প সরিষার তেল মিশিয়ে পেস্ট করে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিময়িত এই ফেসপ্যাক ব্যবহারে মুখের কালো দাগ দূর হবে, পাশাপাশি ত্বক উজ্জ্বলও হবে।

ত্বকের ট্যান দূর করতে সরিষার তেল খুবই সহায়ক। বাটিতে এক চামচ সরিষার তেল নিয়ে অল্প লেবুর রস মিশিয়ে নিন। লেবুর পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটি মুখে ম্যাসাজ করুন ১০ মিনিট ধরে। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে উপকার পাবেন।

শীতকালে অনেকেরই পা ও ঠোঁট ফেটে যায়। সে ক্ষেত্রেও রাতে শুতে যাওয়ার আগে সর্ষের তেল লাগালে দারুণ কাজ দেয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১