ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১৩ নভেম্বর/২০২২) কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিনে ‘হৃদয়ে কথা সাহিত্যিক হুমায়ন আহমেদ ও গৌরীপুর জংশন শীর্ষক আলোচনা সভা ও আড্ডা অনুষ্ঠিত হয়। অপরদিকে হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে গাছে গাছে হাড়ি-কলসি বেধে পাখির জন্য আবাসান তৈরি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, ব্যবসায়ী দুদু মিয়া, তাসাদদুল করিম, স্বজন মাহিরা খান প্রমুখ।