আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১২, ২০২২, ১০:২৯ অপরাহ্ণ




রাস্তায় চাঁদাবাজি- দু’শ্রমিককে মারধরের প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

ময়মনসিংহ ব্রিজের মোড়ে মাহেন্দ্র অটোগাড়ির স্থায়ীস্ট্যান্ড স্থাপন, জিপি (চাঁদাবাজি) বন্ধ ও শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাহেন্দ্র পরিবহন শ্রমিকরা শনিবার (১২নভেম্বর/২০২২) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া এলাকায় রাস্তায় ব্যারিকেট, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
ব্রিজে জিপি দিতে দেরি করায় মাহেন্দ্র চালক আব্দুল খালেক ও রুমনা মিয়াকে মারধর-লাঠি দিয়ে পেটানোর জন্য প্রতিবাদে বিক্ষুব্দ চালকরা এ আন্দোলন শুরু করেন।
প্রতিবাদ সমাবেশে গুজিখাঁ গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মাহেন্দ্র অটো চালক শাহ আলম জানান, প্রতিদিন গাড়ি বের করলে ঈশ^রগঞ্জে ৫০টাকা, গৌরীপুরে ২০টাকা, ময়মনসিংহ ব্রিজে ১৪০টাকা জিপি দিতে হয়। নন্দীগ্রামের আব্দুস সোবহানের পুত্র আব্দুল খালেক (৫৫) জানান, দৈনিক ছাড়াও প্রতিমাসে বিভিন্নস্থানে দেড় হাজার থেকে দুই হাজার টাকা চাঁদা দিতে হয়। তিনি আরও জানান, শনিবার সকালে ব্রিজে লাঠি নিয়ে চাঁদার জন্য রাস্তার মাঝখানে দাঁড়া বলেছিল। আমি রাস্তার সাইডে যেতে বলায় লাঠি দিয়ে পিটিয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এ সময় মো. রুমান মিয়া জানান, তাকেও লাঠি দিয়ে পিটানোর কারণে পিঠা দাগ হয়ে গেছে। এ বর্বরতার তিনি বিচার দাবী করেন।
ব্রিজে ও রাস্তায় চাঁদাবাজি বন্ধের দাবিতে বক্তব্য রাখেন মাহেন্দ্র অটোচালক রাজিব মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম মিয়া, সজিব মিয়া, আরমান ইসলাম, মো. এরশাদ মিয়া, মো. অলি মিয়া, মো. নেওয়াজ হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১