আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১১, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ




এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীকরণের দাবিতে গৌরীপুরে শিক্ষক সমাবেশ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১১ নভেম্বর/২০২২) শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাবেশে ‘এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীকরণের একদফা একদাবী জানানো হয়।
স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির আহ্বায়ক ও ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ। সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব ও সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্জুরুল হক। বক্তব্য রাখেন তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. আবুল হাশেম, গিধাউষা হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান ফকির, খলতবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদরাসার সহকারী মৌলভী আল আমিন, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রইছ উদ্দিন প্রমুখ। আজ শনিবার (১২ নভেম্বর/২০২২) ময়মনসিংহ প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর দর্শন-বৈষম্যহীন শিক্ষা’ বাস্তবায়নের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশ স্ব:স্ফূর্তভাবে অংশগ্রহণের ঐক্যমত পোষণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১