আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১০, ২০২২, ৩:১০ অপরাহ্ণ




গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবিতে লিফলেট বিতরণ ও প্রচারাভিযান

বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় ময়মনসিংহের গৌরীপুরে সতিশা যুব ও কিশোর সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (১০ নভেম্বর/২০২২) তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবিতে লিফলেট বিতরণ ক্যাম্পিং ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
প্রচারাভিযান ও লিফলেট বিতরণ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ২০৪০সালের মধ্যে এদেশকে তামাকমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছেন। বাস্তবায়নের জন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধি ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু বলেন, অপ্রাপ্ত বয়স্ক বিক্রেতা ও ক্রেতাদের নিয়ন্ত্রণ করার জন্য লাইসেন্সিং ব্যবস্থা অত্যন্ত জরুরী। বিশে^র বিভিন্ন দেশে রয়েছে। তা কার্যকর হলে অপ্রাপ্ত বয়স্ক ধুমপায়ী কমে আসবে। সরকারের রাজস্বও বাড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সতিশা যুব ও কিশোর সংঘের নির্বাহী পরিচালক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সুমন সরকার, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। একই দিনে শহরের অপর ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। ক্যাম্পিং কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা কৃষি অফিসার লুৎফুরন্নাহার এর হাতে লিফলেট তুলে দেয়া হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১