আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ




গৌরীপুরে শ্রমিক লীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় ১৬জনের বিরুদ্ধে মামলা দায়ের!

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহŸায়ক মো. সবুজ খান (৪০) ওপর হামলা ও হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় মঙ্গলবার (৮ নভেম্বর/২০২২) গৌরীপুর থানায় মামলা হয়েছে। ভাইকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে এ মামলা দায়ের সবুজের বড় ভাই মো. চাঁন খা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, এ ঘটনায় ১১জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী মো. চাঁন খা জানান, তার ভাই ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহŸায়কের দায়িত্ব পালন করছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন করেছিলো। পূর্ববিরোধের জের ধরেই তার ওপর এ হামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রামের মো. নূরনবীর পুত্র রাব্বি (২০), চুড়ালীর আহাম্মদ আলীর পুত্র আমির হামযা হিমেল (২৮), আজিজুল হকের পুত্র মো. বিল্লাল হোসেন (১৮), মঞ্জুরুল হকের পুত্র মো. ইমরান (১৯), সাইদুল ইসলামের পুত্র মো. রাব্বি (১৮), বাবুল মিয়ার পুত্র বিপ্লব (১৮), মো. কামাল মিয়ার পুত্র মো. শিমুল মিয়া (২৬), মো. মোতলের পুত্র মো. ইব্রাহিম (২১), নন্দীগ্রামের মো. শহিদ মিয়ার পুত্র মো. মারুফ (১৯), কলতাপাড়া গ্রামের মিজাজ উদ্দিনের পুত্র জয়নাল মিয়া (২৫), কাজিম উদ্দিনের পুত্র হাবুল মিয়া ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করা হয়েছে।

এদিকে মঙ্গলবার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কলতাপাড়ার সেবালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাজিম উদ্দিন। সঞ্চালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হক সরকার। বক্তব্য রাখেন আ’লীগ নেতা শাহ আতাউর রহমান ফারুক, মানিক সরকার, হাবিবুর রহমান, দরবেশ আলী, ডা. খলিলুর রহমান, মো. হেলাল উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল করিম প্রমুখ।
অপরদিকে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম জানান, মামলায় তার পরিবারের দু’জনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে। সবুজের ওপর হামলাকারীদের তিনিও বিচার চান। কিন্তু তার একটি প্রতিপক্ষ বারবার তার সুনাম নষ্ট করতে ও সেবামূলক কার্যক্রম বাধাগ্রস্থ করার জন্য পায়তারা চালিয়ে আসছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ খান জানান, বিগত ডৌহাখলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকারের নৌকা প্রতীকের নির্বাচন করায় শনিবার এ হামলা করা হয়েছে। হামলাকারীরা তার মাথায় ও পিঠে কুপিয়ে আহত করে। তার বাম হাত ও ডান পা ভেঙ্গে দিয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১