আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২০, ৮:২১ অপরাহ্ণ




গৌরীপুরে স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রধান প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর মুজিববর্ষ উপলক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ কাবাডি প্রতিযোগিতা মঙ্গলবার (১০মার্চ/২০২০) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ১০টি ইউনিয়নের কাবাডি টিম অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মইলাকান্দা ইউনিয়ন একাদশ বনাম সহনাটি ইউনিয়ন একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। খেলা পরিচালানা করেন গৌরীপুর ক্রীড়াবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ বাহার।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাওয়া খেলাগুলোর মধ্যে কাবাডি অন্যতম। তাই পরবর্তী প্রজন্মের কাছে এই খেলাকে পরিচিত ও তুলে ধরতে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টি.কে ওয়েব-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১