ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর/২০২২) ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ ¯েøাগানে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহŸায়ক গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিলটন ভট্টাচার্য্য। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, আব্দুল আলী খান, প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, মো. আজিজুল হক, ম. নূরুল ইসলাম, এম শাহজাহান, আহাম্মদ হোসেন, আজিজুল হক, স্কাউট সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কামাল প্রমুখ।