ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর/২০২২) উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ তাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। উপজেলা পরিষদ পাবলিক হলে আয়োজি এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
ইউএনও হাসান মারুফ জানান,এ অনুষ্ঠানের মাধ্যমে ১৭১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ১৮৩জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।