ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বুধবার (২৬ অক্টোবর/২০২২) মাসব্যাপী বাল্যবিয়ে বিরোধী প্রচারণা ও বাল্যবিয়েকে না বলুন ‘লালকার্ড’ প্রদর্শন কর্মসূচী শুরু হয়েছে। বিদ্যালয় মাঠে এ সময় সাড়ে ৩শ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্বজনরা বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার অঙ্গিকার করেন।
অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫’র আগস্টের সকল শহিদ, জাতীয় চার নেতা, ৭১’র বীরশ্রেষ্ঠ ও শহীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরু আমিন খান পাঠান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ কর্মসূচীর কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি সহরবানু বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব। তিনি বলেন, একজন অপ্রাপ্ত বয়স্ক মা যখন গর্ভধারণ করে। তখন মা ও নবজাতকের মৃত্যুঝুঁকি বাড়ে। অনেক সময় মা বা শিশুর মৃত্যু ঘটে। কখনও মা-শিশু উভয় মারা যায়। অপ্রাপ্ত শিশুর কোলে যখন আরেক শিশু থাকে, তখন সংসার সামলানো ও সন্তান দেখা সম্ভব হয় না। ফলে পরিবার ও সমাজের জন্য বাল্যবিয়ে এক বোঝা হয়ে দাঁড়ায়।

‘ অল্পবয়সে বিবাহ পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়া অল্পবয়সে বিয়ে দেওয়া শিশু নির্যাতন বা যৌন নির্যাতনের মধ্যেও পড়ে।’ উল্লেখ করে বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মো. আজিজুল হক, মো. নূরুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, মো. ক্বারী ওয়াজেদ, মোছা. লাকী আক্তার, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, নুর মোহাম্মদ কালন, শিরিন আক্তার খানম, রফিকুল ইসলাম, মো. আব্দুল হাই, সহকারী শিক্ষক লিপিকা দে, আশরাফুল ইসলাম, হাবিবা খানম, মোহাম্মদ জয়নাল আবেদিন, উম্মে হাবিবা, মো. শাহীনুর ফেরদৌস, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক আশিকুর রহমান রাজিব, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।