আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৪, ২০২২, ২:২৯ অপরাহ্ণ




সড়কের পাশে সবজি চাষ

জয়পুরহাট-হিলি সড়কের উভয় পাশে বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে। রাস্তার পাশে বসবাস করা ভূমিহীন ও গরিব লোকজন সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং পরিবারে সবজি চাহিদাও মেটাচ্ছেন।

চাষ করা সবজির মধ্যে রয়েছে— কলা, সজনা, তিল, লাউ, সিম ও মাশকালাইসহ বিভিন্ন ফলদ গাছ।

বাড়িতে লালন-পালন করা গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য অনেকে আবার গোখাদ্য হিসাবে বিদেশি জাতের ঘাস চাষ করছেন।

অনেকেই বাজারে এসব গোখাদ্য ও সবজি বিক্রয় করেন বাড়তি লাভের আশায়।

উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভূমিহীন সাইফুল ইসলাম সড়কের দুপাশে প্রায় ৩০০ মিটার জমিতে বিদেশি ঘাস চাষ করেছেন।

আশরাফ হোসেন বাগজানার চম্পাতলী এলাকায় বাঁশ ও সুতা দিয়ে নেট বানিয়ে সিম ও কদু চাষ করছেন। কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনেকখানি এলাকাজুড়ে মাশকালাই চাষ করেন এলাকার রিয়াজ উদ্দিন।

শিমুলতলীর আব্দুল হাকিম সড়কের উভয় পাশে বিদেশি ঘাস চাষ করেন। নিজের গরু-ছাগলকে খাওয়ান এবং বাজারে বিক্রয়ও করেন।

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাস্তার নিরাপদ দূরত্বে বন বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন এনজিও গাছ লাগায় কিন্ত প্রাপ্তবয়সে ওইসব গাছ কাটতে অনুমতির প্রয়োজন হয়।

গাছ ও সবজি চাষ করলে এসবের শিকড়ের কল্যাণে বর্ষার পানিতে রাস্তার ধারের মাটি ক্ষয় কম হয়।  এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো জায়গা যেন পতিত না থাকে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১