আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ




গৌরীপুরে বিএনপির সম্মেলনে এডভোকেট নুরুল হকের বিশাল শোডাউন

আজকের সম্মেলন হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন, আজকের সম্মেলন হলো বীরের বেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র যার নেতৃত্বে আজকের সারাদেশে আন্দোলনের গণজেয়ার সৃষ্টি হয়েছে সেই নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, আজকের এই সম্মেলন হলো ভোটডাকাতির এসরকারের অধিনে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেয়া হবে না, সেই আন্দোলনের সম্মেলন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে আয়োজিত কর্মীসভায় আমন্ত্রিত অতিথি হিসাবে এসব কথা বলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক।

এছাড়াও তিনি সমাবেশের পূর্বে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এ সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। আজকের এ সম্মেলন আর আপনাদের উপস্থিতি সেই বার্তা জানাচ্ছে। জুলুম এ সরকারের হাত থেকে জনগণকে মুক্তি না করার পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা ঘরে ফিরবে না।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হকের নেতৃত্বে বিশাল শোডাউন গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে প্রবেশ করে। এর আগে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার তার সমর্থিত নেতাকর্মী-সমর্থক গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন।
শনিবার (২১অক্টোবর/২০২২) গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে কর্মী সমাবেশ (সম্মেলন) অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১